সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

বড়লেখা পৌসভার নতুন পৌরপিতা মোঃ কামরান

  • প্রকাশিত : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৯৩৯ বার দেখা হয়েছে

বড়লেখা প্রতিনিধি।।

মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভার আসন্ন নির্বাচনে পৌর পিতা হিসাবে আওয়ামীলীগের প্রার্থী আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বড়লেখা উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীক আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, পেয়েছেন ৫৯৭৮টি ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৮৬টি ভোট।

এছাড়াও বিএনপির দলীয় প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৪টি ভোট।

উল্লেখ্য যে, ১ম ধাপে আজ ২৮শে ডিসেম্ব সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয় আর শেষ হয় বিকেল ৪টায়।

বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটের সংখ্যা ১৫ হাজার ৪৪৩ টি। এর মধ্যে ৯৭০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd