সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার জেলা প্রশাসন কতৃক মোবাইল কোর্টে ১৮টি মামলা ও অর্থদন্ড

  • প্রকাশিত : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৯৯৯ বার দেখা হয়েছে

ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ নিশ্চিতে জেলা প্রশাসন কতৃক মোবাইল কোর্ট পরিচালনা। ১৮টি মামলায় মোট ১২১৭৫/- টাকা অর্থদন্ড প্রদান।

বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে আজ ২লা এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর এর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি কমাতে সন্ধ্যা ৭ টার পর দোকান বন্ধ না রাখা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ১৮টি মামলায় মোট ১২১৭৫/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া, সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখা ও  করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের জন্য জনগণকে  উদ্বুদ্ধ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি), মৌলভীবাজার সদর সুনজিত কুমার চন্দ এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ তানভীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, এবং অর্ণব মালাকার। মোবাইল কোর্ট পরিচালনায় সাহায্য করেন র‍্যাব-০৯,  শ্রীমঙ্গল ও সদর থানা পুলিশ।

উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানে এবং জনসচেতনা বৃদ্ধিতে মৌলভীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

মৌলভীবাজারবাসীকে আবারও মাস্ক পরিধানসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সর্তক করা হল।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd