1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী প্রদান - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সততাই আদর্শ চেয়ারম্যান অলি আহমদ খান

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী প্রদান

  • প্রকাশিত : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৯ বার দেখা হয়েছে

মোঃ মহিউদ্দিন খাঁন,
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি।।

যুক্তরাজ্যে বসবাসরত কমলগঞ্জ উপজেলার সকল প্রবাসীদের সমাজসেবামূলক সংগঠন কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন(ইউ,কে)’র পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা

প্রতিরোধে ৩টি অক্সিজেন কনসেন্ট্রেটর ,৩টি সিলিন্ডার ও ২০টি অক্সিমিটার প্রদান করা হয়েছে।আজ রবিবার (৫ই সেপ্টেম্বর ) দুপুর ১২টায়
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

আনুষ্টানিকভাবে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূইয়ার সভাপতিত্বে ও রাসেল হাসান বখতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বিলকিস বেগম, সাহিত্যিক ও গবেষক আহমদ সিরাজ।

বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জসিম উদ্দীন শাকিল, প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবুল হোসেন,মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সামসুজ্জামান চৌধুরী রাহেল, সমাজ সেবক বাহার উদ্দীন ও মোস্তাফিজুর আলম শানু প্রমুখ।

কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি শেখ শামীম আহমেদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমদ ও গোলাম সরওয়ার সালামের প্রচেষ্টায় কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ হতে এসব সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ,শিক্ষা ও অসহায়দের চিকিৎসায় কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউ,কে)কমলগঞ্জ উপজেলায় কাজ করে যাচ্ছে।

এক ক্ষুদে বার্তায় কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউ,কে)’র সম্পাদক গোলাম সরওয়ার মকবুল সালাম জানান,কমলগঞ্জ উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য ও যে কোন দুর্যোগে ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহায়তা অব্যাহত থাকবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed