1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

চট্টগ্রামে মিতু হত্যা মামলায় তাদের সন্তানকে জিজ্ঞাসাবাদ করবে পিবিআই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৯৩৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক।।

ঋণের কবলে ব্যবসায়ী চিরকুট লিখে আত্মহত্যা!!!

চট্রগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাদের দুই সন্তানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। শিশু আইনের ধারা কঠোরভাবে অনুসরণ করে সতর্কতার সাথে তাদের সঙ্গে  জিজ্ঞাসাবাদ করতে হবে।

এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি শেষে আজ ১৬ই মার্চ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।

বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল বলেন যে, শিশু সাক্ষীকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে শিশু আইন ২০১৩ এর ৫৩ ও ৫৪ ধারার বিধান কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন আদালত।

মিতু ও বাবুল আক্তার দম্পতির দুই সন্তান ৭ বছর বয়সী আক্তার মাহমুদ মাহি ও ৪ বছর বয়সী আক্তার তাবাসসুম। পিবিআই মনে করছে তাদের দুই সন্তানকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের সম্পর্কে সতুন কোর কারণ সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।

২০১৬ইং সালের ৫ই জুন ছেলে আক্তার মাহমুদ মাহিকে স্কুল বাসে তুলে দিতে বের হলে দুর্বৃত্তরা ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে মিতুকে। এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে মাহি এবং মেয়ে তাবাসসুমকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed