সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৮৯৭ বার দেখা হয়েছে

নাপা সিরাপ নয় মায়ে পরকীয়ায় দু’শিশুর মৃত্যু

নির্মল এস পলাশ বিশেষ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ই মার্চ) দুপুর সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। পরে মেলা চত্বরে উন্মুক্ত মঞ্চে এক মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী প্রমুখ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ থেকে ২৩ই মার্চ পর্যন্ত চলমান এ মেলায় ৩০টি স্টল রয়েছে। এছাড়াও সংগীত, নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd