1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাড়ি চাপায়া সাপ ও বানরের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৭৩৩ বার দেখা হয়েছে

লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি চাপায় প্রাণ হারিয়েছে দু’টি বানর ও সাপ। সোমবার বেলা ৩টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ফুলবাড়ি চা বাগানের ৩নং প্লান্টেশন সংলগ্ন মুজিবের টিলা এলাকায় বানর ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় সাপের মৃত্যু হয়।

পরিবেশকর্মী চঞ্চল গোয়ালা জানান যে, সোমবার বিকেল ৩ টার দিকে তিনি দেখতে পান প্রাণী দু’টি মরে পড়ে আছে। দ্রুতগতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে এ দুটি প্রাণীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ফুলবাড়ি চা বাগানের ৩ নং প্লান্টেশন এলাকা সংলগ্ন মুজিবের টিলা এলাকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক পারাপারের সময় একটি উল্টোলেজি বানর এবং মাগুরছড়া গ্যাস ফিল্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি সাপ পিষ্ট হয়ে মারা যায়।

ঘটনার বেশ কিছু সময় পর এ দু’টি মৃত বন্যপ্রাণীর ছবি ধারণ করেন ও সামজিক যোগাযোগ মাধ্যম পোস্ট দেন দেন।

পরিবেশকর্মী আব্দুল আহাদ বলেন, দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই এ পথে কোন না কোন বন্য প্রাণী মারা যাচ্ছে। এমনিভাবে এ দু’টি বন্যপ্রাণীও মারা গেছে। গুরুত্বের সাথে বিবেচনা করে প্রশাসনের মাধ্যমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ লাউয়াছড়া উদ্যান এলাকায় ধীরগতিতে যানবাহান চলাচলের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ বন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রথমে ঘটনাটি তিনি জানেন না বললেও পরে খোঁজ নিয়ে তিনি দু’টি বন্যপ্রাণীর মৃত্যুর বিষয়টি শ্যামল সিলেটকে নিশ্চিত করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি তার জানা ছিল না, তবে এখন বিষয়টি খতিয়ে দেখছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed