সংবাদ শিরোনাম :
অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত১ আহত৭

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৫০৬ বার দেখা হয়েছে

আগামী সাত দিনের মধ্যে বন্ধ করতে হবে অবৈধ ইট ভাটা : হাইকোর্ট

অনলাইন ডেস্ক নিউজ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এসময়ে শিশুর মাসহ গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন।

আজ (১২ই জানুয়ারি) বৃহস্পতিবার  বিকেল ৪টার দিকে উপজেলার কুলাউড়া-রবিরবাজার সড়কের পুরশাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান যে, নিহত শিশুর নাম সাইদ (১০)। তাদের বাড়ি কুলাউড়ার হাসিমপুর এলাকায়।

সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন, নিহত শিশুর মা আসমা বেগম (৪২), হাজী নজিব আলী (৬২), শামসুল ইসলাম (৪৫), জনি আক্তার (৩০), মো: মামুন মিয়া(১০), মো: সবুজ মিয়া(২৪) ও আবজল খাঁন (৪০)। তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

এবিষয়ে পুলিশ জানায় যে, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মাইক্রোবাসটি কুলাউড়া থেকে রবিরবাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময়ে আটজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাইদকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহত শিশুর মাসহ সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ মুন্নি জানান যে, ‘সড়ক দুর্ঘটনায় শিশু সাইদ মারা গেছে। বাকিদের অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়ায় সবাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুছ ছালেক আরও জানান যে, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি পালিয়ে গেছে। পুলিশ মাইক্রোবাসসহ চালককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd