1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কমলগঞ্জে ১২০জন শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪৮৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করলেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরকারী, এমপিওভুক্ত, নন এমপিওভূক্ত কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহের একাদশ, দ্বাদশ ৯ম ও ১০ম শ্রেণীর ১২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে। 

আজ (১১ই জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা এবং ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রইস আল রেজুয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ পরিচালক সৌরভ পাল মিঠুন,

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,  জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed