1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার কমলগঞ্জে আনন্দ মিছিল  - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার কমলগঞ্জে আনন্দ মিছিল 

  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ পুলিশের হাতে গ্রেফতার হওয়াতে এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুস শহীদ গ্রেফতার হওয়ার খবরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।

এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, মো. আবুল হোসেন ও কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুলির নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে।

বক্তারা বলেন, বিগত ৩২ বছর ধরে আব্দুস শহীদ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলো। বিগত নির্বাচন গুলোতে ক্ষমতার দাপটে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয় আব্দুস শহীদ ক্ষমতার দাপট দেখিয়ে শ্রীমঙ্গল- কমলগঞ্জের মানুষকে জিম্মি করে অনৈতিকভাবে সম্পদের পাহাড় গড়েছেন।

এ সময় তারা আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে আব্দুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed