1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ১৭ বছর পর ঐক্যবদ্ধ বিএনপির কর্মী সমাবেশ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

কমলগঞ্জে ১৭ বছর পর ঐক্যবদ্ধ বিএনপির কর্মী সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর ঐক্যবদ্ধ হয়ে কমলগঞ্জ উপজেলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শনিবার(৭ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে কমলগঞ্জ  উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম সড়কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। 

জাতীয়তাবাদী দল বিএনপি জেলা আহ্বায়ক  কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের রহমান, আলহাজ্ব মুজিবুর রহমান (হাজী মুজিব),মহসিন মিয়া মধু, মৌলভী ওয়ালি সিদ্দিকী, মিজানুর রহমান,আব্দুল মুকিত, মোশারফ হোসেন বাদশা, বকশী মিছবা, হেলু মিয়া,আবেদ রাজা,আশিক মোশারফ,আতাউর রহমান, দুরুদ মিয়া,মোয়াজ্জেম হোসেন মাতুক প্রমূখ।

কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ  উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি,সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেস চৌধুরী ও সাবেক বিএনপি সদস্য পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খাঁন।

এসময় কর্মী সমাবেশে কমলগঞ্জ উপজেলা পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed