1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

কমলগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পন

  • প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জপ্রতিনিধি :  


মৌলভীবাজারের কমলগঞ্জে অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্কের সন্দেহে কথা কাটাকাটির এক পর্যায়ে গলায় ওড়না পেছিয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেছে পাষন্ড স্বামী আজাদ বক্স (৬২) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম (৩০) কে হত্যার পর ঘাতক স্বামী থানায় গিয়ে আত্মসমর্পন করেছে। এ ঘটনাটি ঘটেছে রোববার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার আলেপুর গ্রামে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্স নিজ বাড়িতে স্ত্রী নিয়ে বসবাস করতেন। এক পর্যায়ে আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের সাথে ২০২৩ সনে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের জের ধরে আজাদ মিয়া মনোয়ারা বেগমকে দ্বিতীয় বিয়ে করে। মনোয়ারা বেগম আলেপুর বাবার বাড়িতে থাকতো। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম অন্য ছেলের সাথে পরকীয়া করছে এমন সন্দেহে আজাদ বক্স ক্ষুব্ধ হয়ে উঠে। 

রোববার সকালে আলেপুর গ্রামে শ্বশুড় বাড়িতে গিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আজাদ বক্স ঘরের মধ্যে ওড়না দিয়ে গলা পেঁছিয়ে মনোয়ারা বেগমকে হত্যা করে। হত্যা করার পর সে নিজে কমলগঞ্জ থানায় এসে আত্মসমর্পন করে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, আসামী আজাদ বক্স থানায় আসলে তাকে গ্রেফতার করা হয়েছে। মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed