1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ছাত্র-জনতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সততাই আদর্শ চেয়ারম্যান অলি আহমদ খান কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু,গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার কমলগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম জিয়া’র রোগ মুক্তি জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জে খাসিয়াদের নববর্ষ‘খাসি সেং কুটস্নেম,অনুষ্ঠিত কমলগঞ্জে মুন্সিবাজার–রামেশ্বরপুর সড়কে কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের মতবিনিময় ঢাকা-সিলেট রেলপথের আধুনিকায়নসহ ৮ দফা দাবিতে আপ বাংলাদেশ কমলগঞ্জের মানববন্ধন শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার ভিকটিমের খালাসহ গ্রেপ্তার ২

কমলগঞ্জে ছাত্র-জনতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় অভিযান চালিয়ে বুলবুল আহমেদ ওয়াতির (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা-পুলিশ। মঙ্গলবার (১১মার্চ) সন্ধ্যায় উপজেলার মুন্সিবাজার বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত বুলবুল আহমেদ ওয়াতির রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর রামচন্দ্রপুর এলাকার মৃত ওয়াদ উল্ল্যার ছেলে। তিনি কমলগঞ্জ রহিমপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিবাজার এলাকায় পুলিশ অভিযান চালায়। বৈষম্য বিরোধী ছাত্রদের মামলায় ইউপি সদস্য বুলবুল আহমেদ ওয়াতিরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed