1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত জনবল প্রদানের দাবিতে মানববন্ধন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত জনবল প্রদানের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

এম এ হাই,
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগ, প্রশাসনিক অব্যবস্থাপনা দূরীকরণ, অস্বাস্থ্যকর পরিবেশ মুক্তকরণ ও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলা চৌমুহনীতে স্থানীয় সামাজিক সংগঠন কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

ডা. এস.কে. নাহিদের সভাপতিত্বে এবং তারেকুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন—কমলগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিএনপি নেতা রাসেল হাসান বক্ত, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সমাজসেবক মো. সোলায়মান উদ্দিন, আব্দুস সালাম খোকন, তুহেল আহমেদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “৩১ শয্যার যন্ত্রপাতি দিয়ে বর্তমানে ৫০ শয্যার হাসপাতাল চালানো হচ্ছে। পর্যাপ্ত চিকিৎসক ও কর্মী সংকটে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অবিলম্বে জনবল সংকট দূর করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়কে স্মারক লিপি প্রদান করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed