1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৪৮ বার দেখা হয়েছে

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি।।

সুনামগঞ্জেরের তাহিরপুরে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে চাইলে কামাল হোসেন নামের স্থানীয় এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ ২লা ফেব্রয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ দে, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সহ-সভাপতি আকরাম উদ্দিন, কুলেন্দু শেখর দাস, ফরিদ মিয়া সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, কার্যকরী সদস্য অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহীন, আসাদ মনি প্রমুখ।

এ সময় মানববন্ধনে সাংবাদিক কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করায় তীব্র নিন্দা জানান।সেই সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনে বিচারে দাবি জানানো হয়। 

বক্তারা আরও বলেন যে, প্রতিদিন বস্তুনিষ্ঠ খবরের জন্য সংবাদকর্মীরা বিভিন্ন জায়গাতে যেতে হয়। কিন্তু বর্তমান সময়ে কিছু অসাধু ব্যক্তি তাদের টার্গেট করে হামলা করে। গতকালের ঘটনা তারই প্রমাণ। তাই প্রশাসন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলে তারা আর কোনোদিন সাহস পাবে না।

বক্তারা আরও বলেন যে, এখন সময় এসেছে কর্মরত সব সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার।

উল্লেখ্য যে, গতকাল তাহিরপুর উপজেলায় দুপুরে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ সংগ্রহের জন্য ছবি নিতে গেলে ঘাগটিয়া গ্রামের বালুর কোয়ারীর ব্যবসায়ী মাহমুদুল ইসলাম, দীন ইসলাম ও রইস উদ্দিন গিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

পরে তারা তাকে ধরে এনে বাজারে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। পরে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো এ ঘটনায় কোন মামলা হয়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed