সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের সব থানায় আইপি ক্যামেরা স্থাপন

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ১১৩৬ বার দেখা হয়েছে
মৌলভীবাজারের সব থানায় আইপি ক্যামেরা স্থাপন

মৌলভীবাজারের সব থানায় আইপি ক্যামেরা স্থাপন

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার সব থানাকে শতাধিক আইপি ক্যামেরার আওতায় নিয়ে এসেছে জেলা পুলিশ। পুলিশিং সেবাকে গতিশীল ও দূর্নীতিমুক্ত রাখতে এই উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার)। এর নাম দেয়া হয়েছে ডিজিটাল আই।
রবিবার দুপুরে ডিজিটাল আই এর উদ্বোধন করেন তিনি। এসময় পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের সকল থানা ও বিভিন্ন অফিসে আমরা আইপি ক্যামেরা সংযোজন করেছি। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং দুর্নীতিমুক্ত পুলিশিং সেবা কার্যক্রম অনেক দূর এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, ডিআইও-১ মোহাম্মদ আবু তাহের এবং পুলিশ পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তাগণ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd