1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি হস্তান্তর করলেন আব্দুস শহীদ এমপি - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি হস্তান্তর করলেন আব্দুস শহীদ এমপি

  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৮১১ বার দেখা হয়েছে

মহিউদ্দীন খাঁন কমলগঞ্জ বিশেষ প্রতিনিধি।

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চাবাগানে আদম টিলায় গতকাল শুক্রবার (২৭শে নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিবন্ধী শুকুর মনি বাউরীর ঘরের চাবি হস্তান্তর করেন সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ( অনুমিত হিসাব শাখার সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদ )।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনিমেশ পাল লিটন ও আব্দুল খালিক শিপলুর সঞ্চালনায় ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান বিলকিছ বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ বর্মা, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান, শমশেরনগর চা বাগানের ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, সাংসদ আব্দুস শহীদের জামাতা ব্যবসায়ী ও শিল্পপতি একে এম নজিবুল্লাহ সাব্বির, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নিপেন্দ্র বাউরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শমশেরনগর চা বাগান পঞ্চায়েত  কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ৪ লাখ ৭২৯ টাকা ব্যয়ে নির্মিত টিন শেডের পাকা ঘরের উদ্বোধন করেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ । এরপর ঘরের চাবি হস্তান্তর করেন প্রতিবন্ধী শুকরমনি বাউরীর কাছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed