সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

ইসলাম, কমলগঞ্জ, মৌলভীবাজার:
বিবাহিত কন্যাদের সাথে পিতৃগৃহের ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে দ্বিতীয়বারের মতো উদযাপিত হলো মণিপুরি সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও পারিবারিক উৎসব ‘নিংঙোল চাকৌবা’-২০২৬। উৎসবটিকে ঘিরে উপজেলার মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে বিরাজ করছিল এক অনন্য উৎসবমুখর পরিবেশ।

মণিপুরি চান্দ্র পঞ্জিকা অনুযায়ী ‘হিয়াংগেই’ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর এই উৎসব পালন করা হয়। দিনটি উপলক্ষে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে মণিপুরী কালচারাল কমপ্লেক্সে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে
মণিপুরী কালচারেল কমপ্লেক্সে, পেট্রিওটিক রাইটার্স ফোরাম, মণিপুর এবং মণিপুরী ইয়ুথস ফোরাম বাংলাদেশ।
উৎসবে যোগ দিতে সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকেই বিবাহিত মণিপুরি নারীরা (নিংঙোল) ঐতিহ্যবাহী পোশাক ফানেক ও ইন্নাফি পরে এবং হাতে ফলমূল ও মিষ্টান্ন নিয়ে উৎসবস্থলে সমবেত হতে থাকেন।

অনুষ্ঠানের শুরুতে আয়োজকরা নিংঙোলদের সাদরে বরণ করে নেন এবং ঐতিহ্যবাহী মণিপুরি খাবারের এক বিশাল ভোজের আয়োজন করেন। ভোজের মেন্যুতে মাছের হরেক রকম পদের পাশাপাশি স্থান পায় ঐতিহ্যবাহী ইরোম্বা, সিঞ্জু, উতি ও চামফুত এর মতো ঐতিহ্যবাহী পদ। খাওয়া-দাওয়া শেষে আয়োজকেরা তাঁদের হাতে নতুন পোশাক ও উপহারসামগ্রী তুলে দেন। বিনিময়ে নিংঙোলরা তাঁদের ভাই, পিতা মাতা ও আয়োজকদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আশীর্বাদ করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী ইয়ুথ ফোরামের কালচারাল সেক্রেটারি জয়া শর্মা।

নিংঙোল চাকৌবা উৎসব কমিটির আহ্বায়ক ইবুংহাল শ্যামলের সভাপতিত্বে ও সমাজকর্মী অশোক অঙোমচার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, প্যাট্রিয়টিক রাইটার্স ফোরাম, মণিপুর এর সম্পাদক রাকেশ নাওরেম, পিএডব্লিউএফ (PAWF), গুয়াহাটি শাখা, আসাম এর সম্পাদক রাজু মাইবাম প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ।

মণিপুরী ভাষায় ‘নিংঙোল’ অর্থ বিবাহিত নারী (মেয়ে বা বোন) এবং ‘চাকৌবা’ অর্থ ভোজের নিমন্ত্রণ। এটি মূলত ভাই-বোন এবং পিতৃগৃহের সাথে বিবাহিত নারীদের ভালোবাসার বন্ধন অটুট রাখার একটি সামাজিক উৎসব। প্রতি বছর মণিপুরী পঞ্জিকার ‘হিয়াঙ্গেই’ (Hiyangei) মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে (ইংরেজি অক্টোবর-নভেম্বর মাসে) এই উৎসব পালিত হয়। স্থানীয়ভাবে দিনটি ‘হিয়াঙ্গেই নিনি পানবা’ নামেও পরিচিত। প্রাচীন মণিপুরের রাজা নোংদা লাইরেন পাখাংবার শাসনামল থেকে এই প্রথার প্রচলন শুরু হয় বলে লোককথায় উল্লেখ রয়েছে। পরবর্তীতে রাজা চন্দ্রকীর্তি সিংহের আমলে এটি আরও বড় সামাজিক ও রাষ্ট্রীয় উৎসবে রূপ নেয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd