সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

জাতিসংঘের আশংকা ১০ বছরে দরিদ্র হবে ২০ কোটি মানুষ

  • প্রকাশিত : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৯৪৩ বার দেখা হয়েছে

ডেক্স নিউজ।।

আগামী ১০ বছরে দরিদ্র হবে আরো ২০ কোটি মানুষ জাতিসংঘ

করোনার প্রভাবে দেশে দেশে বাড়ছে দারিদ্রতা

করোনা মহামারির দীর্ঘকালীন প্রভাবের কারণে আগামী দশ বছরে দরিদ্র সীমার নিচে চলে যাবে আরও ২০ কোটির বেশি মানুষ।
জাতিসংঘের আশঙ্কা, ২০৩০ইং সালের মধ্যে বিশ্বজুড়ে অতি দরিদ্র মানুষের সংখ্যা একশ কোটি ছাড়িয়ে যাবে। ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

করোনা মহামারির কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষ। আগামী এক দশকে ব্যাপক হারে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে। না খেতে পেয়ে দিন কাটাতে হবে বহু মানুষকে।

জাতিসংঘের গবেষণা অনুযায়ী, আগামী দশ বছরের মধ্যে বিশ্বজুড়ে আরও ২০৭ মিলিয়ন বা ২০ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে।

সারাবিশ্বেই ব্যাপক প্রভাব ফেলেছে করোনাভাইরাস। বিভিন্ন দেশের আর্থিক অগ্রগতি থমকে গেছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। সেভাবে নতুন কর্মসংস্থানও হচ্ছে না। ফলে বিভিন্ন দেশের আর্থিক বৃদ্ধি, সাধারণ মানুষের জীবনযাপনের মানোন্নয়ন থমক গেছে।

ইউএন ডেভলপমেন্ট প্রোগ্রামের নতুন গবেষণা বলছে, আগামী ১০ বছরে বিশ্বে দ্রুত গতিতে দারিদ্র্যের হার বাড়বে। মহামারির প্রভাব হবে সুদূরপ্রসারী। বিশ্বজুড়ে শোচনীয় পরিস্থিতি তৈরি করবে এই প্রাণঘাতী ভাইরাস।

ওই গবেষণায় আরও বলা হয়, পুরুষদের তুলনায় নারীদের পরিস্থিতি আরও খারাপ হবে। আগামী দশকে ১০২ মিলিয়ন নারী দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। এর ফলে বিশ্বজুড়ে নারী পাচারসহ নানা ধরনের অপরাধও বাড়বে।

একইরকম পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক আর্থিক তহবিল আইএমএফ। বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে ২০২১ইং সালে আরও বড় বিপদ আসছে বলে আশঙ্কা করা হয়েছে। বলা হয়েছে, উপযুক্ত ব্যবস্থা না নিলে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd