সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৮৩০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩ এর অন্তর্গত (বাস,মিনিবাস,কার ও মাইক্রোবাস) কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।সোমবার (১৪ই ডিসেম্বর)সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা ও ভোট গ্রহন সম্পন্ন হয়।নির্বাচনের ফলাফল সন্ধ্যা ৭টায় প্রকাশ করেন সহকারী প্রিসাইডিং অফিসার মো.মোশাহীদ আলী। নির্বাচনে সভাপতি পদে আলমগীর হোসেন লালন ছাতা প্রতীকে ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী তপন দে আনারস প্রতীকে পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো.জাহাঙ্গীর আলম মই প্রতীকে ১১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বদ্বী প্রার্থী হোসাইন আহমদ দোয়াতকলম প্রতীকে পেয়েছেন ১০৪ ভোট। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- কার্যকরি সভাপতি পদে আব্দুল হামিদ ১২৭ ভোট, সহ- সভাপতি পদে আলীম উদ্দিন ১০৫ ভোট, সহ- সম্পাদক পদে মো.রিয়াছত আলী ১৪৪ ভোট,সাংগঠনিক সম্পাদক পদে মো.আলমগীর মিয়া ১৩৩ ও অর্থ সম্পাদক পদে মো.আব্দুল্লাহ মিয়া ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।নির্বাচনে ২৪১ ভোটের মধ্যে ২২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd