সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গৃহ বধূকে গরম পানি দিয়ে ঝলসে দিলো স্বামী

  • প্রকাশিত : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৯৮৮ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি।।

মৌলভীবাজারের সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আবদা নামক গ্রামে স্বামী স্ত্রী মধ্যে  পারিবারিক কলহলের জের ধরে গরম পানি ঢেলে অনামিকা দেব নামের এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছে তার স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এদিকে গৃহবধূর অনামিকা জানান যে, তার স্বামী সঞ্জিত কান্তি নাথ জৈনক এক কবিরাজ থেকে ঘরে তাবিজ আনা নিয়ে কথাকাটাকটির জের ধরে এক পর্যায়ে চুলার উপর থেকে গরম পানি এনে  ঢেলে দেন তার স্ত্রী গায়ে।

এতে শরীরের অংশ পিট গর্জনায় ও গলার পিছন সাইট ঝলসে যায়। গতকাল ২০শে ডিসেম্বর রোববার সকালে এ ঘটনাটি ঘটে। অনামিকাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান যে, এ ব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd