সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস

গোলাপগঞ্জের খর্দ্দাপাড়ায় সৎ মাকে কুপিয়ে জখমের ঘটনায় দুই ছেলে কারাগারে

  • প্রকাশিত : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৮৮৬ বার দেখা হয়েছে

রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি)

পারিবারিক বিরোধের জের ধরে সিলেটের গোলাপগঞ্জের খর্দ্দাপাড়ায় সৎ মা ও বোনকে কুপিয়ে জখমের ঘটনায় দুইজনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে জামিন চাইতে গেলে আসামী সেবুল ও জুয়েল আহমদ সেজুলকে জামিন আবেদন খারিজ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালত।

এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি এ্যাড. মামুন আহমদ রিপন।

প্রসঙ্গত, গত ১৯নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির পূর্ব খর্দ্দাপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে সৎ মা ও ৩ বোন কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এ ঘটনায় পূর্ব খর্দ্দাপাড়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে জেবুল আহমদ বাদী হয়ে সৎ ভাই সেবুল, জুয়েল আহমদ সেজুল, চুনু, হাছনু ও চাচাতো ভাই নুরুলকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd