1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কমলগঞ্জে গণ-পাঠাগারে চা খান বই পড়ুন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৯৬৮ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম জসিম।।

পেনশনের টাকায় অনেকে করেন বাড়ি-গাড়ি । কেউ আবার টাকা জমিয়ে রাখেন বিপদ-আপদের কথা চিন্তা করে। কেউ হয়তো দেশ-বিদেশে ঘুরে বেড়ান। কেউ আবার ব্যতিক্রমী কিছু করেন। এ ব্যতিক্রমী দলে প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডাঃ কায়াম উদ্দিন।

মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর বাজারের ডাঃ কায়াম উদ্দিনের তত্ত্বাবধানে তার নিজ বাসভবনে মাওলানা আব্দুস সুবাহান ইসলামি গন পাঠাগার ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন৷ এই গন-পাঠাগারটি এখন সত্যিই প্রশংসার দাবীদার।

৬৭ বছর বয়সী বইয়ের মানুষটি সবার কাছে পরিচিত ‘ডাক্তার সাহেব’ হিসেবে। ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্রখ্যাত আদমপুর বাজারের সর্বত্র যেখানে বৈষয়িক বিষয় নিয়ে সবাই ব্যস্ত; সেখানে ডাক্তার সাহেব জ্বালিয়ে রেখেছেন জ্ঞানের প্রদীপস্বরূপ তার বাবার নামে গড়া গন পাঠাগারটি।

ডাঃ সাহেবের বাড়ির গেইট সংলগ্ন গ্যারেজের উপরের তলায় দেখা মিলে পাঠাগারের বড় করে নাম লেখা ব্যানার তাতে লেখা আছে মাওলানা আব্দুস সুবাহান ইসলামি গন-পাঠাগার। সিড়ি দিয়ে উপরে উঠে দেখা গেল, বিভিন্ন ইসলামিক ও চিকিৎসা বিজ্ঞান সহ অন্যান্য নানারকম বই, এছাড়াও পাঠাগারের অনন্য একটা বৈশিষ্ট হলো- পুরাতন ইসলামি বইয়ের সংগ্রহ ।

এই ডাক্তার সাহেব সবসময় অন্যদের বই পড়ায় উদ্বুদ্ধ করে চলেছেন দিনের পর দিন। তিনি সমাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত এবং সামাজসেবা মূলক বিভিন্ন কাজে সবসময় নিয়োজিত রয়েছেন। তা ছাড়া কারো কোনো বিশেষ তথ্যের প্রয়োজন হলে সেটা কোথায় কিভাবে পাওয়া যাবে তাতেও সহযোগিতা করেন। তাঁর এই পাঠাগার সবার জন্য উন্মুক্ত রয়েছে।

মণিপুরি মুসলিম সমাজের প্রথম এমবিবিএস ডাক্তার আলহাজ্ব ডাঃ কায়াম উদ্দিন ২০১১ সালে চাকুরি থেকে অবসরের পর প্রতিদিন চেম্বার করেন আদমপুর বাজারে। এছাড়া অনেক সময় রোগীরা চলে আসেন ডাঃ সাহেবের বাড়ীতে।

ডাঃ কায়াম উদ্দিন বলেন, লাইব্রেরী উদ্বোধনের পর নিয়মিত পাঠকদের জন্য হালকা চা নাস্তার ব্যবস্থা রাখবেন। তবে নিজেরা বানিয়ে খেতে হবে। পাঠাগারে বই পড়বে, চা খাবেন। কিছুটা সময় হলেও পাঠাগার থেকে মানুষ উপকৃত হবে। এভাবেই জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে সর্বত্র ।

গণ-পাঠাগারে প্রতিষ্ঠাতা ডাক্তার সাহেব বলেন, কারো কাছে পরাতন ধর্মীয় বই সংগ্রহ করে থাকেলে গণ পাঠাগারের দান করতে পারেন৷ ‘ভাবতাম, সমাজের জন্য কিছু করব। প্রত্যন্ত এলাকায় পাঠাগার না থাকায় বইপড়ার সুযোগ নেই। বই কিনে পড়ার সামর্থ্যও নেই। মানুষ অবসরে বিনামূল্যে বই পড়ানোর পরিকল্পনা করি।

চিকিৎসা বিজ্ঞানীদের মতে, ‘শরীর সুস্থ রাখতেও বই পড়ার অভ্যাস দারুণভাবে মানুষকে সাহায্য করে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, বই পড়ার সাথে শরীর এবং মনোজগতের একটি গভীর সম্পর্ক রয়েছে। ফলে বই পড়লে অবশ্যই শারীরিক ও মানসিক সুফল পাওয়া যায়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed