সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে রোজিনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অবস্থান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্কুল শিক্ষিকা রোজিনা বেগম হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১২টায় উপজেলা চৌমুহনা চত্বরে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু। বক্তব্য রাখেন মাধবপুর ইউপি সদস্য মোতাহের আলী, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, সালাউদ্দিন শুভ, শিক্ষক নিরঞ্জন দেব, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি তানভীর রায়হান ওয়াসিম, মাওলানা খায়রুল ইসলাম এবং নিহত শিক্ষিকার ভাই শাহাজাহান আহমদ ও তার একমাত্র ছেলে রেজওয়ান আহমদ (৬ষ্ঠ শ্রেণি) প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কমলগঞ্জ থানার সামনের গেইটে গিয়ে শেষ হয়। সেখানে প্রায় ১০ মিনিট অবস্থান নিয়ে প্রতিবাদ জানানো হয়। এ সময় পুলিশের একজন উপ-পরিদর্শক উপস্থিত হয়ে দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবস্থান তুলে নেন।

বক্তারা জানান, গত ২৬ মে সকালে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও এলাকায় নবদূত পাঠশালার প্রধান শিক্ষিকা রোজিনা বেগম (৩৪)কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই শাহাজাহান আহমদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ইতোমধ্যে পুলিশ ৪ জন আসামিকে গ্রেফতার করলেও প্রধান আসামী রেজাউল করিম সাগর ও আরও ২ জন এখনো পলাতক রয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বক্তারা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, ঘটনার দিন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রেজাউল করিম সাগর ও তার বাবা আব্দুর রহিম ভেকু মেশিন দিয়ে জমিরমাটি  কাটছিলেন। বাধা দিতে গেলে রোজিনা বেগম ও তার আত্মীয়দের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় রোজিনাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “এ মামলায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামীসহ পলাতকদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি।






শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd