সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

এমপি রতনের বিরুদ্ধে ফেইসবুকে কটুক্তিকারী বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ১০৫১ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি।।

সুনামগঞ্জের তাহিরপুর
সংসদ সদস্য রতন এর বিরুদ্ধে ফেসবুকে কটুক্তি ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

আজ ১৪ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু কর্ণারে এসে মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর,সহ সভাপতি আলী মর্তূজা,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, কৃষি ও সমবায় বিসয়ক সম্পাদক হাবিবুর রহমান, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার,জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি আবুল খায়ের,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন, ছাত্রলীগ সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষার,ছাত্রলীগ নেতা ধীমানচন্দ, মনিরাজ প্রমূখ।
প্রসঙ্গত: সম্প্রতি ধর্মপাশা উপজেলায় সুনই জলমহালে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম রতনকে আসামী করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি দুষ্টচক্র ও ষড়যন্ত্রকারী মহল। সভায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd