1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে প্রথম করোনা ভ্যাক্সিন নিলেন ডাঃ সৌমিত্র - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

কমলগঞ্জে প্রথম করোনা ভ্যাক্সিন নিলেন ডাঃ সৌমিত্র

  • প্রকাশিত : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৭৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে কোভিড-১৯ (করোনা ভাইরাস) ভ্যাক্সিন দেয়া শুরু হয়েছে।

আজ রবিবার (৭ই জানুয়ারী) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন সাবেক চীপ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি।উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহবুবুল আলম ভূইয়া।

দুপুর ১টার দিকে প্রথম করোনা ভ্যাক্সিন গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিকেল অফিসার ডাঃ সৌমিত্র সিনহা।
এর পর একে একে করোনা ভ্যাক্সিন নেন মোছাঃ রেহিজান বেগম (৬৫) সহ মোট ২০ জন।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ, পৌর মেয়র জুয়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান মোছাঃ বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান প্রমূখ।

প্রথম টিকা গ্রহনকারী ডাঃ সৌমিত্র সিনহা টিকা নেয়ার পর বলেন,দেশের সকল ৫০উর্ধ সকল নাগরিকের করোনা টিকা নেয়া দরকার।তিনি প্রদানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমাহবুবুল আলম ভূইয়া  জানান,প্রাথমিকভাবে এই উপজেলায় মোট ৪হাজার ডোজ টিকা এসেছে।পর্যায়ক্রমে সকল জনগনের জন্য টিকা আসবে। তিনি আরোও জানান যে, গতকাল শনিবার (৬ই জানুয়ারী) পর্যন্ত অত্র উপজেলার ৯শত লোক করোনা টিকা নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন করেছেন।তাছাড়া আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০উর্ধ যে কোন ব্যাক্তি রেজিষ্ট্রেশন করে টিকা নিতে পারবেন।আজ যারা টিকা নিয়েছেন তারা ২৮ দিন পর ৩ মাসের মধ্য দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা দেয়ার কার্যক্রম চলবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed