1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার দেখা হয়েছে

মুমিন ইসলাম,কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকাল সাড়ে চারটার পর তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মাসুক মিয়া।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব দুই উপজেলার এমন কোনো গ্রাম নেই যেখানে তিনি যাননি। প্রার্থী হিসেবে তিনি অত্যান্ত যোগ্য এবং ভোটের মাঠে প্রার্থীর পক্ষে ব্যাপক সাড়া পড়েছিল। কিন্তু ১০ দলীয় জোটের ঐক্যের স্বার্থে কেন্দ্রের নির্দেশে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। দলের সার্থে তিনি নিজেকে কোরবানি দিয়েছেন। যদিও নেতাকর্মীরা এতে ব্যথিত হয়েছেন।

উল্লেখ্য, এ আসনে মোট নয় জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।

বৈধ প্রার্থীরা ছিলেন- বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত শেখ নূরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত অ্যাডভোকেট আবুল হাসান ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিপ হোসেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব জোটের স্বার্থে কেন্দ্রের নির্দেশে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ভোটের মাঠে রইলেন বাকী ছয় প্রার্থী।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed