1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
গোলাপগঞ্জে ২পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

গোলাপগঞ্জে ২পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৮০ বার দেখা হয়েছে

রাসেল আহমদ, (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।

গোলাপগঞ্জে দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক মারাত্মক আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর লামাপাড়া নামাক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি গাড়ির চালক মারাত্মক আহত হয়েছেন।

আহতরা হলেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার সেকুল মিয়া (৩০) ও গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সালামভাগ গ্রামের রফিকুল ইসলাম (৫০)।

পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা (সিলেট মেট্রো-শ ১১-০০৮) ও গোলাপগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া (সিলেট মেট্রো-ন ১১-১০৬০) গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসকে কল দিলে তারা এসে গাড়ির দরজা কেটে সেকুল মিয়াকে বের করেন। দুজনের অবস্থাই আশংকাজনক বলে জানায় পুলিশ। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানা এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িগুলো থানায় নিয়ে এসেছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed