1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সরস্বতী পূজার প্রস্তুতিতে ব্যাস্ত সনাতন ধর্মাবলম্বীরা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সরস্বতী পূজার প্রস্তুতিতে ব্যাস্ত সনাতন ধর্মাবলম্বীরা

  • প্রকাশিত : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩৪১ বার দেখা হয়েছে

এ দেব নাথ  স্টাফ রিপোর্টার।।

আগামী কাল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সনাতন শাস্ত্র মতে, মাঘ মাসের পঞ্চম তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়।
সেই অনুযায় ১৬ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই পূজা।এউপলক্ষে বিদ্যা দেবীকে তুলির আঁচড়ে সুন্দর রূপ দিতে দিনভর পরিশ্রম করছেন মৌলভীবাজারের কমলগঞ্জের প্রতিমা শিল্পীরা।হিন্দুধর্ম মতে, বিদ্যার দেবী সরস্বতী।
হিন্দু শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করে থাকেন।
এ পূজা উপলক্ষে হিন্দুধর্মবালম্বীদের বাড়িতে বাড়িতে নির্মাণ করা হয়েছে অস্থায়ী মন্দির। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পূজা উদযাপনের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে চলছে বিপুল উৎসাহ উদ্দীপনা।
উপজেলার বিভিন্ন  ইউনিয়নের প্রতিমা শিল্পীরা জানান, সরস্বতী পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দির, আশ্রম ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিমা তৈরির কাজ করছেন।
এছাড়াও তাদের তৈরি এ প্রতিমা জেলার বিভিন্ন বাজারে বিক্রয় করা হচ্ছে। শীতকে উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিমা তৈরি করায় ব্যস্ত সময় পার করছেন তারা। কাজের চাপে দম ফেলার সময় নেই তাদের। সরস্বতী দেবীর প্রতিটি প্রতিমা সর্ব নিম্ন ৩হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলেও জানান তারা।বিষয়টি নিয়ে শিক্ষার্থী তুলি দেবনাথ জানায়,প্রতিবছরই দেবীর কাছে বিদ্যার জন্য প্রার্থনা করেন।
এবারও তিনি দেবীর কাছে বিদ্যা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করবেন। তিনি আরো বলেন, সারাদেশের মানুষ খুব কষ্টে আছে করোনা ভাইরাসের কারনে,তিনি দেবীর কাছে মঙ্গল কামনা করে প্রার্থনা করবেন বলেও জানান।এদিকে, সরস্বতী দেবীর প্রতিমা বেশি দামে বিক্রির অভিযোগ উঠলেও প্রতিমা শিল্পীদের দাবী, মূর্তি তৈরির উপকরণ বাঁশ, কাঠ, ছন ও রং এর দাম বেড়ে যাওয়া খরচ গত বছরের চেয়ে একটু বেড়েছ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed