সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা

এম.সি কলেজে ধর্ষিতা মহিলার পক্ষে জালালাবাদ অ্যাসোসিয়েশন

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮২৫ বার দেখা হয়েছে

আলোরদেশ২৪ ডেস্ক নিউজ।।
সিলেটের এম, সি কলেজের গনধর্ষনের ঘটনায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের হাইকোর্টে আবেদন।
বিগত ২৫শে সেপ্টেম্বর সিলেট এম, সি কলেজ ছাত্রাবাসে সংগঠিত গণধর্ষণের ঘটনায় মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুয়ো মোটো (স্বতপ্রনদিত) রুল জারী করেন।

ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন উক্ত রুলের পক্ষ ভুক্ত হয়েছেন। জালালাবাদ এর পক্ষ থেকে সভাপতি ড. এ.কে আব্দুল মুবিন এবং সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন উক্ত দরখাস্ত মহামান্য হাইকোর্ট ডিভিশনে দাখিল করেন।
উক্ত সুয়ো মোটো (স্বত্ত প্রণোদিত) রুলের উপর আজ ১৮ই ফেব্রুয়ারী ২০২১ইং (বৃহস্পতিবার) তৃতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। আজকের শুনানীতে অংশগ্রহন করেন
ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ এবং ব্যারিষ্টার আব্দুল কাইয়ুম শুনানীতে নির্যাতিত মহিলাকে উপযুক্ত ক্ষতি পূরনের জন্য আদালতের দৃষ্টি  আকর্ষণ করেন। তারইসাথে নির্যাতিত মহিলার উপযুক্ত ক্ষতি পূরনের পক্ষে দেশ এবং বিদেশের বেশ কিছু নজির আদালতে উপস্থাপন করেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দায়ের করা আবেদন এর উপর আগামী ২৫শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) আবারও মহামান্য হাইকোর্টে (আদালত) শুনানি অনুষ্ঠিত হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd