সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু

গোলাপগঞ্জের আ.লীগের পৌর-কমিটি ২৪ ঘন্টাও টিকলো না

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ১১৬৮ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।
মাত্র ১ দিনের ব্যবধানে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের পুর্নগঠিত কমিটি স্থগিত করা হয়েছে৷ মঙ্গলবার (২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিক আহমদ।

তিনি বলেন, আপাতত কমিটি স্থগিত করা হয়েছে৷ দায়িত্বশীলদের সাথে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও শৃংখলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে সভাপতি মো. আমিনুল ইসলাম রাবেলকে দল থেকে বহিষ্কার করা হয়। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরিফ চৌধুরীকে সভাপতি ও কাউন্সিলে নির্বাচিত মো. রুহেল আহমদকে সাধারণ সম্পাদক করে কমিটি পুর্নগঠন করা হয়।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বরাবর জমা দিতে নির্দেশ করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd