সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন কতৃক মোবাইল কোর্ট পরিচালনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৯৩৩ বার দেখা হয়েছে

ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান মহোদয়ের সদয় অনুমতি এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানিয়া সুলতানা মহোদয়ের নির্দেশনায় আজ মৌলভীবাজার সদর এর চৌমুহনা এলাকায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নয়টি মামলায় মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

এসময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর ১৮ দফা সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একটি কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুল ইসলাম এবং জনাব আসমা উল হুসনা। উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানে এবং জনসচেতনা বৃদ্ধিতে মৌলভীবাজার জেলায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd