সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

গোলাপগঞ্জে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে স্বপ্নকে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৮৪৪ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।
গোলাপগঞ্জে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে স্বপ্ন সুপার শপ গোলাপগঞ্জ শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এছাড়াও মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি না মানায় ৮জন ব্যক্তির কাছ থেকে মোট ১হাজারা ৪শত টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, আজ (৫এপ্রিল) থেকে শুরু হওয়া টানা এক সপ্তাহের লকডাউনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত সকল নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ কাজ করে যাচ্ছেন।

তারই অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন সোমবার সকাল থেকে দুপুুুর
১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় সাধারন জনগণকে লকডাউন সম্পর্কে অবহিতকরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো হয়। 

এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে স্বপ্ন সুপার শপ, গোলাপগঞ্জ শাখাকে (ঢাকাদক্ষিণ রোড) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় নগদ ১০হাজার টাকা অর্থদণ্ড ও মাস্ক পরিধান এবং স্বাস্থ্য বিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৮ জন ব্যাক্তিকে  সর্বমোট ১হাজার ৪শত  টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানটির নেতৃত্ব দেন  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবির।  এ অভিযানটি গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির বলেন , সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। গোলাপগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন মেনে চলা হচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd