1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ ডিম মাংস বিক্রি শুরু - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

কমলগঞ্জে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ ডিম মাংস বিক্রি শুরু

  • প্রকাশিত : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৮৫৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ১০ এপ্রিল শনিবার দুপুর ২টায় উপজেলা চৌমুহনী চত্বরে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বিক্রির উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেদায়াতুল্লাহ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ কার্যক্রম ৪৫ দিন চলবে।
প্রতিদিন ভ্রাম্যমাণ গাড়িটি উপজেলার বিভিন্ন সড়কে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে। এ গাড়ি থেকে এক কেজি দুধ ৬০ টাকা, এক হালি ডিম ২৮ টাকা, এক কেজি ফার্মের মোরগ ১৪০ টাকায় কেনা যাবে। তবে জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ গাড়ি থেকে কেনাকাটা করতে হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed