সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা

শ্রীমঙ্গল চাঁদতারা বয়েস এন্ড গার্লস ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৯৫৯ বার দেখা হয়েছে

এনায়েত হোসেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায়,দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) বিকেলে সাড়ে ৫ টায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন চাঁদতারা বয়েজ এন্ড গার্লস ক্লাবের উদ্যোগে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও কলেজ রোড এলাকায় ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, সাবেক ছাত্রলীগ নেতা লন্ডন প্রবাসী সুমেল চৌধুরী, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত, ছাত্রলীগ নেতা নেওয়াজ রেদোয়ান,সাখাওয়াত লিমন,ঝলক দাশ,নিলয় পাল ও সাংবাদিক তোফায়েল পাপ্পু সহ উক্ত সংগঠনের সদস্যবৃন্দ।
এসময় উক্ত সংগঠনের নেতৃবৃন্দরা জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সাথে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ। তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য তাদের এই উদ্যোগ৷ তারা আরও জানান তাদের এই কার্যক্রম রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd