সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

রোজিনা ইসলামকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৭০৪ বার দেখা হয়েছে

মোঃ মহিউদ্দিন খান, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক  রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাখা, শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে গ্রেপ্তারে ক্ষোভ, ঘৃণা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ সাংবাদিক সমাজ মানববন্ধন করেন।
এ উপলক্ষে আজ বুধবার (১৯শে মে) দুপুরে  কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বরে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু এর সভাপতিত্বে ও দৈনিক মানবজমিন কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় মানববন্ধনে
বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার মানিক শিকদার, মাসুমা লিসা, কবি শহীদ সাগ্নিক, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক সানোয়ার হোসেন  প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, কমলগঞ্জ সাংবাদিক সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তরা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি ও শারিরীক ভাবে হেনেস্তাকারীদের শাস্তির দাবী জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd