1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
শিথিলের প্রজ্ঞাপন: খুলবে দোকান, চলবে গণপরিবহন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

শিথিলের প্রজ্ঞাপন: খুলবে দোকান, চলবে গণপরিবহন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪৭৫ বার দেখা হয়েছে

Best_Electronics

চলমান কঠোর লকডাউন আগামী বৃহস্পতিবার থেকে ৮ দিনের জন্য শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ১ জুলাই থেকে শুরু হওয়া চলমান কঠোর বিধিনিষেধের ১৪ দিন পূর্ণ হওয়ার পর তা শিথিল হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২২ জুলাই পর্যন্ত আট দিন তা শিথিল থাকবে। পরদিন ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার সন্ধ্যায় সরকারি তথ্য বিবরণীতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। আজ প্রজ্ঞাপন জারি হলো।No description available.

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত তথ্য বিবরণীতে বলা হয়, ‘করোনা মহামারির বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে।

জানা গেছে, বিধিনিষেধ শিথিলের নির্দেশনায় সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে সবধরনের গণপরিবহন এবং শপিং মলসহ দোকানপাট খোলা থাকবে। তবে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে গণপরিবহনকে। কোরবানির হাটও বসবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা আগামী বুধবার শেষ হবে।

তবে বিধিনিষেধের মধ্যে সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করা হবে। আর বেসরকারি অফিস বন্ধ থাকবে বলে জানা গেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed