1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে যুবক খুন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে যুবক খুন

  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৫৩১ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি॥

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহত যুবক মৃত্যুর আগ মুহূর্তে সে তার নাম শরীফ বলে জানিয়েছেন।
শনিবার ১৭ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে শহরের কলেজ রোডে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীফ শহরতলীর শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শ্রীমঙ্গল কলেজ রোডের প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিল। এসময় লোকজন এগিয়ে গেলে সে তার নাম শরীফ এবং শান্তিবাগ এলাকার জনৈক সজিব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে। এসময় সে তার ঠিকানা শহরতলীর শাহজিবাজার ও তার বাবার নাম শায়েস্তা মিয়া বলে জানান। শরীফ মৃত্যুর আগে দেয়া তার বক্তব্য রেকর্ড করেন কয়েকজন সংবাদকর্মী । পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিলে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। অবস্থা আশঙ্কাজনক দেখে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার কিছুক্ষনের মধ্যে শরীফ মারা যায়।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খুনিকে ধরতে অভিযান চলছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed