1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
দেশে আরও তিনটি উপজেলা বাড়বে - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশে আরও তিনটি উপজেলা বাড়বে

  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৮৫ বার দেখা হয়েছে

ডেস্ক নিউজ।।

দেশে নতুন করে আনও তিনটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এই উপজেলা গুলো হলো মাদারীপুরের ডাসার, কক্সবাজারে ঈদগাঁও ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ।

দেশে লকডাউন থাকবে এক সাপ্তাহ

আজ ২৬শে জুলাই সোমবার দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব, ফরহাদ হোসেন।

বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়

তিনি আরও বলেন যে, প্রশাসনিক পুর্নর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে  সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে তিনটি নতুন উপজেলার সঙ্গে একটি উপজেলার নাম পরিবর্তন, দুটি পৌরসভার, একটি সিটি কর্পোরেশন এর সীমানা সম্প্রসারণ করা হবে।

এবিষয়ে স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায় যে, কক্সবাজার জেলার ঈদগাঁও নামে একটি নতুন উপজেলা গঠন করা হবে।

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় মধ্যনগর থানাকে শান্তিগঞ্জ উপজেলায় ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা হবে।

তবে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ নামকরণ করা হচ্ছে। মাদারীপুর জেলার শিবচর পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হচ্ছে। ঢাকা জেলার দোহার পৌরসভার সীমানা সম্প্রসারণ ও একই সঙ্গে সংকোচন করা হচ্ছে। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ করা হচ্ছে।

উপজেলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ । কয়েকটি ইউনিয়ন মিলে একটি উপজেলা গঠিত হয় এবং কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়। বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগ ও ৬৪টি জেলায় মোট ৪৯২টি উপজেলা আছে। নতুন তিনটি উপজেলা নিয়ে দেশে মোট উপজেলার সংখ্যা বেড়ে দাড়াবে ৪৯৫টি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed