1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু’র সমাধিতে ড. মোঃ আব্দুস শহীদ এমপি’র শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৭৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদন।।
এই শোকের মাস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে জিয়ারত করছেন। বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

স্বামীকে হত্যা করে প্রেমিকের সঙ্গে একই ঘরে

২৭শে ( আগস্ট) ২০২১ ইং, শুক্রবার সকালে তিনি ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার যান এবং সমাধিসৌধ জিয়ারত করে সেখানে কিছুক্ষণ অবস্থান করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারতে সফর সঙ্গী হিসেবে ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রসিদ তালুকদার, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভানু লাল রায়,কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. মুজিবুর রহমান মুজুল,সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল,সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আব্দুল্লাহ আল হেলাল, আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জি, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা , শ্রীমঙ্গল প্রেসক্লাব সহ সম্পাদক (ক্রীড়া সাংস্কৃতিক) সাংবাদিক মামুন আহমেদ ।

এছাড়াও সাথে ছিলেন সংসদ সদস্যের একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার, ব্যক্তিগত সহকারী সুবীর পাল, ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা মো. সেলিম পাটোয়ারী প্রমুখ জিয়ারতকারী দলের সাথে রয়েছে। সংসদ সদস্য আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত কর্মকর্তা ইমাম হোসেন সোহেল জানান, এম.পি সফর সঙ্গীরা বেলা আড়াইটার দিকে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। এসময় তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন ।

এছাড়াও জাতির পিতা ও ৭৫ এর ১৫ আগষ্টে নিহত পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। ড. মোঃ আব্দুস শহীদ এম.পি বিকালে পৌনে চারটার দিকে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সভায় মিলিত হন। এতে স্থানীয় মুক্তিযোদ্ধারা ছাড়াও গোপালগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed