সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

কমলগঞ্জে বিএমএসএফ’র পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

  • প্রকাশিত : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৫৪৫ বার দেখা হয়েছে

ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি

শাহনেওয়াজ এলাহি, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জে বিএমএসএফ (বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম)’র পক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১৭ই অক্টোবর) বেলা ১টায় বিএমএসএফ এর উদ্যোগে “সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় উদ্যোগ গ্রহণের নিমিত্তে বিনীত প্রার্থনা সংবলিত স্মারকলিপি“ বিষয়ে সারা দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলায় বিএমএসএফ’র পক্ষে বিএমএসএফ’র সাবেক কেন্দ্রীয় সদস্য সাংবাদিক এস এ চৌধুরী জয় (সভাপতি, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাব), সাংবাদিক মোস্তাফিজুর রহমান (সাধারণ সম্পাদক, কমলগঞ্জ প্রেসক্লাব) ও সাংবাদিক আহমেদুজ্জামান আলম (যুগ্ম সাধারণ সম্পাদক, রিপোটার্স ইউনিটি কমলগঞ্জ) উপজেলা নির্বাহি কর্মকর্তার মোঃ আশেকুল হক এর কার্যালয়ে উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশেকূল হক ঢাকায় অবস্থান করায় তার পক্ষে স্মারকলিপি গ্রহন করেন প্রশাসনিক কর্মকর্তা অমূল্য কুমার সিংহ। এসময় সিএ কাম ইউডিএ রাজেন কৈরী উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd