সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

কমলগঞ্জে মেম্বার প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৭৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শফিকুর রহমানের বিরুদ্বে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করায় মোরগ মার্কার প্রার্থী মো: লিপন মিয়ার ছোট ভাই মহসিন আহমেদ রাজ এর নাম  ব্যবহার করে তাদের বিপাকে ফেলতে ৫০টির মত রঙিন বিলবোর্ড ফেষ্টুন টানানোর অভিযোগ করেন। 

মেম্বার প্রার্থী লিপন মিয়া সাংবাদিকদের জানান, আমার প্রতিদ্বন্দ্বী শফিকুর রহমানের বিরুদ্ধে গত ২৬ ডিসেম্বর আচরণবিধি লঙ্ঘন করে রঙিন ফেষ্টুন বিভিন্ন জায়গায় টানানোর কারনে আমি কমলগঞ্জ নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের প্রেক্ষিতে শফিকুর রহমান রাতের আধারে তার অবৈধ বিলবোর্ড, ফেষ্টুন অপসারণ করেন।

২৭ ডিসেম্বর সকালে খবর পাই ওয়ার্ডের হরিস্বরন এলাকায় আমার ছবি, প্রতীকসহ আমার ভাই মহসিন আহমদ রাজ এর নাম ব্যবহার করে রঙিন (বিলবোর্ড) ফেষ্টুন টানানো হয়েছে। এমন খবরে এলাকার লোকজন নিয়ে এগুলা আমি অপসারণ করি। এটা আমার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছেন আমার প্রতিপক্ষ প্রার্থী শফিকুর রহমান। তিনি আরও জানান, তার কর্মী সমর্থকদের ভয়ভীতি হুমকি ধামকি দিচ্ছেন শফিকুর রহমানের লোকজন।

এব্যাপারে আমি ২৭ ডিসেম্বর বিকেলে কমলগঞ্জ নির্বাচন অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে মেম্বার প্রার্থী শফিকুর রহমানের মুঠোফোনে বার বার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd