1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্জগড়ে - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্জগড়ে

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৭৯৯ বার দেখা হয়েছে


ডেস্ক নিউজ।।

কমলগঞ্জে ড. মোঃ আব্দুস শহিদ এমপির গাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশের উত্তরের জেলা পঞ্জগড়ে শুরু হয়েছে মৃদ্যু শৈত্য প্রবাহ।
আজ শুক্রবার (১৪ই জানুয়ারী) সকাল প্রায় ৯ঘটিকার পঞ্জগড়ের তেঁতুলিয়া উপজেলার দেশের সর্বনিম্ন ৯ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

কয়েক দিন বিরতির পর আবারও পঞ্চগড়ে মৃদু শৈতপ্রবাহ বইছে। গতকাল বৃহস্পতিবার (১৩ই জানুয়ারী) সন্ধ্যার পর থেকে বাংলাদেশের সবচেয়ে উত্তরের এ জেলায় হিমেল বাতাস বাড়তে শুরু করেছে।
রাতভর কনকনে শীত অনুভূত হয়। সেই সঙ্গে রাত গভীর হওয়ার সাথে সাথে বাড়তে থাকে কুয়াশারও পরিমাণ। যা আজ বেলা প্রায় ১১ টা পর্যন্ত স্থায়ী ছিল। তবে প্রায় ১১ টার পর সূর্যের আলোর দেখা মিললেও রোদে তেমন তীব্রতা ছিল না। 

এর আগে চলতি মাসের ১০/১৩ই জানুয়ারী পর্যন্ত পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কেটে গিয়েছে। সে সময় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করেছিলো।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক জানান যে, কয়েকদিন বিরতির পর আবারও পঞ্চগড়ে বরে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সাম্প্রতিক দেশের আকাশে মেঘ জমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছিল। বর্তমানে তেঁতুলিয়ার আকাশে মেঘ নেই বললেই চলে। তবে সেই সাথে উত্তরের ভারী শীতল বাতাস তেঁতুলিয়ায় সরাসরি প্রবেশ করে তাপমাত্রা কিছুটা কমে গেছে। ফলে শীত বেশি অনুভূত হচ্ছে।

তিনি আরও জানান যে, আকাশের উপরিভাগে ঘন কুয়াশা ও জলীয় বাষ্প থাকায় সূর্যের তীব্রতা ভূপৃষ্ঠে আসতে না পারায় দিনেও বেশি শীত অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনএভাবে স্থিতিশীল থাকতে পারে তেঁতুলিয়ার আবহাওয়া।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed