সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৩০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারে কমলগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রমজানের শিক্ষা ধারণ করে সুসংগঠিত মুসলিম জাতি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায়, সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংগঠনটি।

মাহে রমজান উপলক্ষে মুসলিম এইড বাংলাদেশের কমলগঞ্জ শাখার উদ্যোগে আজ রোববার (১৫ মার্চ) শাখার অফিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কমলগঞ্জ শাখার ম্যানাজার মোঃ রাজন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক (প্রধান শিক্ষক) মোঃ আব্দুস সবুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপ্টেন (অবঃ) সালে আহমেদ, ব্যবসায়ী আব্দুল আজিজ, ইফতেখার প্রমুখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংস্থাটি ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমান, কেন্দ্র ম্যানাজার মুমিনুল হক, আরাফাত ইসলাম কোকু।

রাজন কবীর বলেন, ‘পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।’ এই মাসের শিক্ষাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণ কাজ করাই মুসলিম এইড বাংলাদেশ এর লক্ষ। ইফতার ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংস্থাটি উপকার ভোগী গ্রাহক।
আলোচনা শেষে স্থানীয় ইমাম দোয়া পরিচালনা করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd