সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লতা মঙ্গেশকরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

  • প্রকাশিত : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২৪ বার দেখা হয়েছে

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি কাঞ্চন সম্পাদক জায়েদ

ডেস্ক নিউজ।।


ভারত উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের মহামান্য রাষ্টপতি জনাব, মোঃ আব্দুল হামিদ।


আজ রোববার (৬ই ফেব্রয়ারী) এক শোকবার্তায় লতা মঙ্গেশকরের আত্মার শান্তি কামনা করেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। লতার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও তিনি গভীর সমবেদনা জানান।


আজ সকাল ৮টা ১২ মিনিটে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।



সাত দশক ধরে দর্শক ও সমালোচকের হৃদয় তৃপ্ত করে চলা ভারতীয় সংগীতের এই কিংবদন্তি ১৯২৯ইং সালে ভারতের ইন্দোরে জন্মেছিলেন। কিন্তু তাঁর সংগীত ভারত ছাড়িয়ে তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে। লতা মঙ্গেশকর ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৪২ইং সালে, মারাঠি গান গেয়ে। ১৯৪৬ইং সালে তিনি প্রথম হিন্দি সিনেমার জন্য গান করেন।


৩৬টি ভাষায় লতা মঙ্গশকর গান গেয়েছেন। তার মধ্যে বাংলাও আছে ‘প্রেম একবার এসেছিল নীরবে, ‘আষাঢ়–শ্রাবণ মানে না তো মন, ‘ও মোর ময়না গো, ‘ও পলাশ ও শিমুল, ‘আকাশপ্রদীপ জ্বেলেসহ আরও অসংখ্য  বিখ্যাত বাংলা গানে তিনি কণ্ঠ দিয়েছেন। উপমহাদেশের সংগীতের এক মহাতারকা।



লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেন ২০০১ইং সালে।


তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন ১৯৮৯ইং সালে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd