1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কমলগঞ্জে কলেজ ছাত্রকে পেটালেন বহিস্কৃত যুবলীগ নেতা আনোয়ার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৪৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতানিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রকে ফিল্মি কায়দায় রাস্তা থেকে ধরে নিয়ে বেদড়কভাবে পেটানোর অভিযোগ উঠেছে।

গুরুতরভাবে আহত কলেজ ছাত্র কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় আদমপুর ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সভাপতি জনাব আনোয়ার হোসেনের উত্তরভাগ গ্রামের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

আহত মাসুক পারভেজ ইমন (২০) মধ্যভাগ গ্রামের কবির আহমদের ছেলে। হামলাকারি উপজেলার আদমপুর ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি আনোয়ার হোসেন, তার ভাতিজা রুবেল আহমেদ, শালা জগলু মিয়া ও মুন্না মিয়া।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কলেজ ছাত্র মাসুক ফারভেজ ইমন অভিযোগ করে বলেন যে, তার মামা সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতে তার মামার বাড়িতে যাবার পথে উত্তরভাগ এলাকার রাস্তা থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে তার ভাতিজা রুবেল আহমেদ, শালা জগলু ও মুন্না তাকে ধরে নিয়ে আটকিয়ে বেদড়কভাবে পেটায়। পরে তার মা’কে খবর দিয়ে তার কাছে হস্তান্তর করে। তাকে পরিবার সদস্যরা কমলগঞ্জ থানার পুলিশকে অবহিত করে রাতেই কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলাকারীরা তাকে পেটানোর সময় তার কাছ থেকে নগদ দের লক্ষ টাকা, একটা বেসলেট ও মোবাইফোন হাতি নেয়।

আহত কলেজ ছাত্রের মামা প্রবাসী মোস্তাকার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, ভাগ্নে মাসুক পারভেজ ইমনের জখম গুরুতর। তাকে বিকেলেই মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হবে। তার প্রাথমকি চিকিৎসা শেষে থানায় মামলা করা হবে বলেও তিনি জানান।

তবে অভিযোগ সম্পর্কে বহিষ্কৃত যুবলীগ নেতা আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন যে, অভিযোগটি ভিত্তিহীন ও বানোয়াট। কলেজ ছাত্র মাসুক পারভেজ তাদের বাড়ির কলেজ পড়ুয়া এক ছাত্রীকে প্রায়ই ইভটিজিং করে। এ নিয়ে এর আগেও ছেলের বাবার কাছে বিচার দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাতেই সে তাদের (আনোয়ারের) বাড়ির সামনে এসে বাহির থেকে নানাভাবে জ্বালাতন করছিল। তখন তাকে ধরে নিয়ে তার মা’কে ডেকে এনে তার কাছে হস্তান্তর করা হয়েছে মাত্র। পরে হয়তো তার বাবাসহ পরিবার সদস্যরা তাকে মারধর করেছেন।

কলেজ ছাত্র মাসুক পারভেজ ইমনের মা বলেন,আমার ছেলেকে খুব অত্যাচার করা হয়েছে। তাকে মেরে ফেলার প্লান করেছে আনোয়ার সহ তার সঙ্গিরা। আমি আমার ছেলের উপড় অত্যাচারের সঠিক বিচার চাই।

এ বিষয়ে আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন আহত কলেজ ছাত্র একজন ইভটিজার দাবি করে বলেন যে, তিনি সামাজিক বিচারে এ ঘটনার নিষ্পত্তি করে দিবেন বলে জানান।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনা জেনেছেন উল্লেখ্য করে বলেন যে, এখনও থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed