সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

জুড়ি উপজেলায় মদ পানের অভিযোগে আটক যুবলীগ নেতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৬২১ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল থানার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক নিউজ।।

বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমনকে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় পুলিশের সাথে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে এ নেতার বিরুদ্ধে। 

আজ (২৬শে মে) বৃহস্পতিবার আটক যুবলীগ নেতাকে আদালতে পাঠায় পুলিশ। 

এবিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, অভিযুক্ত এ নেতা রাত ১০:৩০ মিনিটের সময় উপজেলার কামিনীগঞ্জ বাজারে মদ খেয়ে মাতলামি করতে থাকে।পরে সাধারণ মানুষ পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এসময় পুলিশ থাকে শান্ত করতে চাইলে সে পুলিশের সাথে অশোভন আচরণ করে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ বলেন যে, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব। এরকম কেউ করে থাকলে অবশ্যই এটা নিন্দনীয় কাজ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন যে, মদ খেয়ে মাতলামি করার সময় তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত এ নেতার বিরুদ্ধে মাদক আইনে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd