1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ডাক্তারের অবহেলায় সাপের কামড়ে মহিলার মৃত্যু - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সততাই আদর্শ চেয়ারম্যান অলি আহমদ খান কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু,গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার কমলগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম জিয়া’র রোগ মুক্তি জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে ডাক্তারের অবহেলায় সাপের কামড়ে মহিলার মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৫৪৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জে ডিম ফুটে বের হলো ১৫ টি গোখরা সাপের বাচ্চা

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে সাপের কামড়ে লিলাই বেগম (৫৮) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

বুধবার (১লা জুন) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। ললাই বেগম কমলগঞ্জ উপজেলার মধ্যভাগ এলাকার একরাম উদ্দিনের স্ত্রী ও বাবুল মিয়ার মাতা।

এদিকে সাপের কামড়ে আহত হওয়ার পর মৃত্যুর ঘটনায় লিলাই বেগমের ছেলে ডাক্তারের অবহেলায় তার মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন।

স্থানীয় বেলাল আহমদ জানান যে, বিকেল ৫ টার দিকে বৃষ্টি শুরু হলে মহিলা পাক ঘরে গিয়ে চা-পাক করতে লাকড়ি আনতে গেলে একটি সাপ উনার আঙ্গুলে কামড় দেয়। সাথে সাথে তাঁর ছেলে বাবুল মিয়া মহিলাকে নিয়ে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে তারা সাপের কামড়ের চিকিৎসা না দিয়ে অন্য চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যেতে বললে রাস্তাতেই তাঁর মৃত্যু হয়।

নিহত মহিলার ছেলে বাবুল মিয়ার অভিযোহ, তার মাকে সাপের কামড়ের চিকিৎসা না দিয়ে অন্য চিকিৎসা দেয়া হয়েছে। তিনি বলেন, কর্তব্যরত ডাক্তার বলেছেন ওটা বিষধর সাপ নয়, এমনিতেই সেরে যাবে এবং মাকে বাড়ি নিয়ে যেতে বলেন ডাক্তার। বাড়িতে নেয়ার পথে তার মায়ের মৃত্যু হয়। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করে বলেন সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ জানাবেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed