সংবাদ শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

আত্মহত্যা করলো তন্নি

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৬৭৫ বার দেখা হয়েছে

কুলাউড়া প্রতিনিধি।।

কমলগঞ্জে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউপিতে পরিবারের সঙ্গে অভিমান করে তানিয়া আক্তার তন্নি (১৫) নামক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

রবিবার ১২ই জুন সন্ধ্যার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামে  এ ঘটনাটি ঘটে। ডরিতাজ পুরের তাহির উদ্দিনের মেয়ে তন্নি।

জানা গেছে, তন্নির বাবা তাহির উদ্দিন দীর্ঘদিন থেকে প্রবাসে থাকেন। গত তিনদিন আগে তন্নির মা তার বাবার সাথে মোবাইল ফোনে ঝগড়া করে তন্নির নানাবাড়িতে চলে যান। তখন থেকে তন্নি মানসিকভাবে ভেঙে পড়েন। রবিবার সন্ধ্যার দিকে তন্নির বড় ভাই নজরুল ইসলাম তাকে বাড়িতে রেখে দোকানে গেলে তন্নি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন।

সে দোকান থেকে ফিরে এসে দেখে ঘরের দরজা বন্ধ। এসময় মেয়েটি ভাই ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়াশব্দ না পাওয়াতে ঘরেে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায় (বোন) তন্নি আত্মহত্যা করেছে।

পরে তন্নির ভাই বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যান কুলাউড়া থানার পুলিশকে খবর দেন। পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে তন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তবে এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন কুলাউড়া থানার এসআই এনামুল হক জানান যে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তন্নি তার পরিবারের সঙ্গে অভিমান করেই আত্মহত্যা করেছে তবে পুরো বিষয়টি জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd