সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ

কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধমুলক কার্যক্রমে সর্বধর্মীয় নেতৃবৃন্দদের কর্মশালা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৬২২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ব্যাংকে আগুন

কমলগঞ্জ প্রতিনিধি।।

সাম্প্রতিক সময়ে নতুন করে করোনা ভাইরাস উর্দ্বমুখী হওয়াতে মৌলভীবাজারের কমলগঞ্জে  করোনা ভাইরাস প্রতিরোধমুলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে সর্বধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩শে জুন) বিকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহূী কর্মকর্তার সন্মেলন কক্ষে ইউনিসেফ এর আর্থিক সহযোগীতায় ও এডাবের উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপন, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা, বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় এ কর্মশালা বায়স্তবায়ন করছে স্থানীয় উন্নয়ন সংগঠন সৃষ্টি সমাজকল্যাণ সংস্থা।

সংস্থার উপদেষ্টা  সাংবাদিক,গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে এবং  সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন্নাহার পারভীন ও এডাব এর জেলা সমন্বয়কারী মেহেদী হাসান সুজন।

কর্মশালায় ৩০জন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় আগত সকলেই করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে সক্রীয়ভাবে কাজ করবেন বলে একাত্বতা প্রকাশ করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd