সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা

আশুলিয়ায় ছাত্রের স্টাম্পের আঘাতে শিক্ষকের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫৭৯ বার দেখা হয়েছে

সানি জয়েদের দ্বন্দ্ব নিয়ে মুখ খললেন মৌসুমী

অনলাইন ডেস্ক নিউজ।।
রাজধানীর আশুলিয়ায় স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শিক্ষার্থী আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ (২৯শে জুন) বুধবার গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এই এলিট বাহিনী।

র‌্যাবের মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত বলেন যে, র‌্যাবের বিশেষ এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি ঘটেছে গত ২৫শে জুন আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমারকে স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আশরাফুল আহসান জিতু। পরে এনাম মেডিকেলে কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুন ওই শিক্ষক মারা যান। এক ছাত্রীকে উত্যক্তের অভিযোগে ওই শিক্ষক তাকে বকাঝকা করলে জিতু তাকে পিটিয়ে মারাত্মক জখম করেন।

পরে নিহতের বড় ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরই পালিয়ে যায় জিতু। র‌্যাবের বিশেষ অভিযান আজ বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করে।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম কামরুজ্জামান শিক্ষক হত্যার প্রধান আসামী ছাত্র আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তারের তথ্য প্রতিদিনের সংবাদকে নিশ্চিত করেছেন। তিনি বলেন যে, তাকে গাজীপুরের শ্রীপুর থেকে র‌্যাব গ্রেপ্তার করে।

এদিকে অভিযুক্তের বাবা উজ্জল হোসেনকে বুধার ভোরে কুষ্টিয়ার কুমারখালী থেকে আটক করেছে পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম কামরুজ্জামান জানান যে, ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd